কওমের যারা ওয়ায়েজ, তারা ধার ধারে না’ক সুচিন্তার, বিদ্যুৎ সম তাদের কথায় হয় না এখন আছর আর।
রোমস হয়েছে আযানের বটে, আযানের রূহ বেলাল নাই,ফালসুফা আছে প্রাণহীন পড়ে, আল-গাযালীরে কোথায় পাই।
মসজিদ আজি মার্সিয়া গায়- নামাযী নাহিক তার ভিতর, হেজাযীরা ছিল যেমন- তেমন কোথায় মিলবে ধরার পর।
খুব কহিছঃ দুনিয়া হতে বিদায় নিতেছে মুসলমান! প্রশ্ন আমারঃ মুসলিম কোথা? সে কি আজো আছে বিদ্যমান?
চলন তোমার খ্রিস্টানী, আর হিন্দুয়ানী সে তমদ্দুন, ইহুদিও আজি শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ!
হতে পার তুমি সৈয়দ, মির্জা, হতে পার তুমি সে আফগান, সব কিছু হও, কিন্তু শুধাইঃ বলত, তুমি কি মুসলমান?
আরব ও চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, আমরা মুসলিম, সারা বিশ্বজগত আমাদের।
হে পাশ্চাত্যবাসীরা! আল্লাহর পৃথিবী একটা দোকানঘর নয়। আর তোমরা যাকে সত্যিকারে স্বর্ণমুদ্রা মনে করছো তা মেকী বলে প্রমাণিত হবে। তোমাদের নিজেদের খঞ্জরের উপরই আপতিত হবে তোমাদের সভ্যতা। ভঙ্গুর বৃক্ষ শাখায় নির্মিত কুলায় ভেঙ্গে পড়বে আজ নয় আগামীকাল। কখনো এ স্থায়ী হবার নয়।