মির্জা গালিব এর উক্তিসমূহ


যখন দেখেছি তাকে আমি অন্য কারো সাথে, তখনই বুঝেছি খোদা শিরক কেন ক্ষমা করেন না।

- মির্জা গালিব

পৃথীবিতে পোশাকবিহীন এসেছিলে, হে গালিব! একটি কা-ফনের জন্য এত লম্বা সফর করলে!

- মির্জা গালিব

এই দুনিয়া স্বার্থপরতায় ভরা, গালিব তুমি কোন সমস্যার কথা বলছো? মানুষ জানাজা পড়তে আসে নিজের সওয়াবের জন্য।

- মির্জা গালিব

প্রেমে পড়েছো; আবার সম্মানও চাও? ভালোবেসেছো; আবার মর্যাদাও চাও? তুমিও বড়ই নাদান গালিব, বিষ খেয়েছো আবার বাঁচতেও চাও।

- মির্জা গালিব

হাতের তালুর রেখায় ভাগ্য দেখতে যেও না গালিব, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই।

- মির্জা গালিব

পৃথিবীর সব চেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সব চেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়।

- মির্জা গালিব

জীবন বড়ই বিচিত্র : সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে!

- মির্জা গালিব

তোমার দরজার সামনেই ঘর বানিয়ে নিয়েছি আমি, এবারও কি বলবে আমার ঘরের ঠিকানা জানোনা তুমি।

- মির্জা গালিব

সব সম্পর্ক ছিন্ন করো না বন্ধু, আর যদি কিচ্ছু না থাকে তো শত্রুতাই থাক।

- মির্জা গালিব

এই প্রেম গালিবকে নিষ্কর্মা করে দিলো, নয়তো আমিও ছিলাম খুব কাজের মানুষ।

- মির্জা গালিব

সমুদ্রের অহংকার ছিলো সে সবাইকে ডুবিয়ে দিতে পারে, তারপর একদিন তেলের এক ফোটা এলো আর সমুদ্রের উপর সাঁতরে চলে গেলো

- মির্জা গালিব

খোদার পাঠানো সব বিপদ দুনিয়ায় নেমেই জিজ্ঞাসা করে, গালিবের বাড়িটা কোথায়?

- মির্জা গালিব

খোদা হৃদয় আর কপাল দুইটাই তো তোমার সৃষ্টি, কিন্তু হৃদয়ে যাকে রাখলে- কপালে তাকে রাখলে না কেন?

- মির্জা গালিব

যৌবনের যেই ভুলটি আমাকে সবেচেয়ে বেশি কাঁদাবে, সেটি হচ্ছে স্রষ্টার প্রেমে না পড়ে সৃষ্টির প্রেমে পড়া!

- মির্জা গালিব

মানুষই একমাত্র কাঁদতে কাঁদতেে পৃথিবীতে জন্মায় এবং অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে পৃথিবী থেকে বিদায় নেয়।

- মির্জা গালিব

তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছি, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি - তুমি ছিলে শত্রু পক্ষের রাণী!

- মির্জা গালিব

একাকীত্বের যন্ত্রণায় যে লোকটি মরে গেলো, অথচ হাজার হাজার মানুষ তার জানাজায় সঙ্গি হয়েছিলো!

- মির্জা গালিব

যদি দুঃখের সময় আকাশের সাথে কথা বলতে হয়, তবে সুখের বেলায় মানুষ কেন?

- মির্জা গালিব

কথা বলছো আমার সাথে, অথচ স্বরণে তোমার অন্য কেউ! তোমার অবস্থা তো দেখি - আমার নামাজের মতো।

- মির্জা গালিব

তোমার নেশা তুর চোখ একটু নিচু করো, আমার ধর্মে নেশা করা হারাম।

- মির্জা গালিব

কই, মৃত্যু তো আসে না, গালিব! আর কতদিন বেঁচে থাকার জন্য আফসোস করবো! একদিন মরার জন্য, কতদিন বাঁচতে হবে।

- মির্জা গালিব

তসবি রেখে গালিব বলেন, যে খোদা আমারে হিসেব ছাড়া দেন, তারে কেনো আমি গুণে গুণে ডাকবো!

- মির্জা গালিব

কিছুদিন খুব খুশি ছিলাম, এখন সেই সুখের ঋণ শোধ করছি।

- মির্জা গালিব

সব বালা-মুসিবত শেষ হয়ে গেছে গালিব। এখন শুধু মউত'টাই আসা বাকি।

- মির্জা গালিব

বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। হুঁশ তখনই হলো, যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম!

- মির্জা গালিব

পাপ করে কোথায় যাবে গালিব? এই মাটি, আকাশ সবই তো তার!

- মির্জা গালিব

এই সময়টাও কেটে যাবে, একটু ধৈর্য ধরো। যখন সুখ স্থায়ী হয়নি, তখন দুঃখের কি আছে?

- মির্জা গালিব

অনেকেই তোমার সাথে হাঁটবে, কিন্তু কেউ তোমার জন্য হাঁটবে না।

- মির্জা গালিব

চরিত্রটা সুন্দর রেখো, চেহারা তো আয়নাতেও সুন্দর দেখায়।

- মির্জা গালিব

তুমিও না গালিব খুবই চমৎকার! চাওয়া-পাওয়া সব রাখলা মানুষের কাছে, আর অভিযোগ করো খোদার কাছে!

- মির্জা গালিব

যদি কখনো আমার সময় বদলায়, তখন আমিও বলব কিসে কিসে দুঃখ পেয়েছিলাম।

- মির্জা গালিব

আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম। কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে , আবার কাউকে ক্ষমা করে দিয়ে।

- মির্জা গালিব

কবর তো তোমার আসল ঘর গালিব, অন্তত কিছু ইবাদত করো, প্রবাদ আছে যে কারো বাড়িতে খালি হাতে যেতে নাই!

- মির্জা গালিব

প্রিয়তমার গলির রাস্তা ধরে আমার জানাজা বের হবে, এই লোভ দেখিয়ে আজরাইল আমার জীবনটাই কেড়ে নিলো!

- মির্জা গালিব

সারাজীবন তারই কথা মনে রইলো যাকে ভেবেছিলাম ভুলে যাব!

- মির্জা গালিব

এক ফোটা শান্তির আশায় আমি হৃদয় বিক্রি করতে বেরিয়েছিলাম, কিন্তু খরিদদার দুঃখ দিয়ে গেলো-আবার হৃদয়ও নিয়ে গেলো!

- মির্জা গালিব

Getting Info...